বেনাপোলকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ব্যবসাবান্ধব পর...
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বেনাপোলসহ দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে সুস্থ ও ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বন্দর পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না; বরং প্রকৃত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থকে প্রাধান্য দিয়েই বন্দরের কার্যক্রম পরিচালিত হবে।