ওয়াশিংটন-তেহরান সমঝোতা: খুলছে হরমুজ প্রণালি, থামছ...
দীর্ঘদিনের বৈরিতা ও সামরিক উত্তেজনা কাটিয়ে এক ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তিটি চূড়ান্ত হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি পাবে। একই সঙ্গে অবরুদ্ধ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করে দেবে তেহরান। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল ও নৌ-অবরোধ প্রত্যাহার করে নেবে ওয়াশিংটন। আজ রোববার (২৪ মে) মার্কিন সংবাদমাধ্যম 'এক্সিওস'কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা।