ইরানে রাতভর মার্কিন হামলা...
ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর রাতভর পাল্টা হামলা চালায় ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি বেসামরিক জাহাজে হামলা চালানোর জবাবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।