মার্কিন-ইরান দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতিতে পাকিস...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিরসন এবং একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের লক্ষ্যে দ্বিতীয় দফা সংলাপের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাকিস্তানের দুটি উচ্চপর্যায়ের সূত্র সংবাদমাধ্যমগুলোকে সংলাপের প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে।