ইন্দোনেশীয় হাজিদের কোরবানির মাংস যাবে ফিলিস্তিনিদে...
এক অভূতপূর্ব মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। এ বছর পবিত্র হজে অংশ নেওয়া ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস সরাসরি পৌঁছে দেওয়া হবে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কাছে। ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুন্তাক এই তথ্য নিশ্চিত করেছেন।