রফিক কেবল জাতীয় দলের নন, পুরো দেশের স্পিন মেন্টর: ...
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। অবশেষে ঘরের মাঠে প্রিয় আঙিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গেই কোচিং ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। এক বছরের চুক্তিতে রফিককে 'বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ' হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।