তানজিদের বাউন্ডারিতে লিড, বাংলাদেশের দুইশ...
তানজিদ হাসান তামিম একটু ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করলেন। তার চারে বাংলাদেশ প্রথম ইনিংসে দুইশ ছুঁল। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডও পেল সফরকারীরা। ডারউইন টেস্টের ছড়ি এখনও বাংলাদশের হাতে। ২ উইকেটে তাদের সংগ্রহ ২০০ রান।