আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি...
আকাশি-সাদা জার্সিতে অবশেষে শেষ হলো ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর ও মহাকাব্যিক পথচলা। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। শেষবারের মতো দেশের হয়ে মাঠে নেমে আফ্রিকান দেশ বেনিনকে ৩-০ গোলে হারিয়ে ঐতিহাসিক এই অধ্যায়ের ইতি টানেন বিশ্বজয়ী মহাতারকা।