যশোর সদরের এনায়েতপুরে জমজমাট ফুটবল প্রতিযোগিতা অন...
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে এই খেলার আয়োজন চলে।