যশোরে অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অনুশীলন ক্যাম্প প্রস্...
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের নিবিড় অনুশীলন ক্যাম্প চলছে। খেলোয়াড়দের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরতে শনিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন দলের প্রধান কোচ লডউইক ডি ক্রুইফ।