লিটন-মিরাজের শতক পেরোনো জুটিতে লিড ৪শ পার...
অস্ট্রেলিয়া সফরের দুঃস্বপ্ন কাটিয়ে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার লিটন দাস। সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসেই দেখা পেয়েছেন ফিফটির। তার সাথে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত অপরাজিত শতক পেরোনো জুটিতে ভর করে ইতোমধ্যে ৪৪৩ রানের বিশাল লিড সংগ্রহ করেছে বাংলাদেশ।