ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে প্রতিমন্ত্রী অ...
টানা বর্ষার মরসুম সামনে রেখে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব রুখতে যশোর পৌর সদরে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোর ইনস্টিটিউট পুকুর থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।