যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল ক...
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসংস্কারক মো. আজাদুল কবির আরজু স্মরণে যশোরে এক ভাবগম্ভীর পরিবেশে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা তাঁকে ‘জাগরণের মহাপ্রাণ’ আখ্যায়িত করে বলেছেন, আজাদুল কবির আরজু বাংলাদেশের উন্নয়ন চেতনা ও ধারণাকে বদলে দিয়েছেন। তিনি আমৃত্যু নিজেকে নিবেদিত রেখেছিলেন সাধারণ মানুষের কল্যাণে।