যশোর সীমান্তে ৫ লাখ ৮০ হাজার টাকার চোরাচালানি মালা...
যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন আইসিপি ও আন্দুলিয়া বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।