• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১ হাজার পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৩
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরের যাত্রীবাহী বাস তল্লাশিকালে একহাজার পিচ ইয়াবাসহ নাসিমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার সকালে চাঁচড়া মোড়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। তিনি খুলনার দৌলতপুরের মানিকতলা মেইন রোড এলাকার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  বেলা ১১টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় সাতক্ষীরা গামী অয়ন লাইন নামে একটি যাত্রীবাহি বাসে (ঢাকা মেট্টো-জ-১১ ১৩১৯) তল্লাশি করে চালকের পেছনে বসা সিটে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার দেহতল্লাশি কালে বুকের মধ্যে লুকানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  এই ঘটনায় মাদকের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক নারীর বিরদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন।