• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমানা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬, ১০:৪২
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নিজ ঘরের ভেতর মাদকসেবনের দায়ে তুহিন মোড়ল (৩২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জেল-জরিমানার দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।
দণ্ডপ্রাপ্ত তুহিন মোড়ল আমডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।   

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার আমডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ ঘরের ভেতর মাদকদ্রব্য সেবনের দায়ে তুহিন মোড়ল নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরণীর ক্রমিক ২১ মোতাবেক একজন মাদকসেবী যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’