• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা: স্বচ্ছতা ও জবাবদিহিতার তাগিদ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭
ছবির ক্যাপশন:

স্বপ্নভূমি ডেস্ক :
যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর জেলার সরকারি কার্যাবলি তদারকির দায়িত্বপ্রাপ্ত শেখ ফরিদুল ইসলাম, এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "দায়িত্ব গ্রহণের পর যশোরে এটি আমার প্রথম সফর। বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রশাসনের মানসিকতাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে। সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ কাজ করা হলে আমরা সবাই মিলে যশোরের আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় অভূতপূর্ব ভূমিকা রাখতে পারব।" তিনি যশোরের সার্বিক উন্নয়নে যেকোনো গঠনমূলক ও উদ্ভাবনী ধারণা শেয়ার করার জন্য আহ্বান জানান।

​যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যশোর ১ ও ২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা যশোরের সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন