অভয়নগরে শত্রুতাবশত মাছের ঘেরে বিষ প্রয়োগ: ২০ মণ ম...
যশোরের অভয়নগরে পূর্ব শত্রুতার জেরে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ বা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২০ মণ মাছ মরে ভেসে উঠেছে। হঠাৎ এমন বড় লোকসানে দিশেহারা হয়ে পড়েছেন ঘেরের মালিক।