অভয়নগরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন...
যশোরের অভয়নগরে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করায় আবু বক্কার গাজী ও তার তিন সহযোগির বিরুদ্ধে ‘মামলাবাজ’ চক্র দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। রবিবার (১৭ মে) দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মনিরুল গাজী।