এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরিকা...
যশোরের অভয়নগরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশিক শেখ (২৬) নামে হামলাকারী যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার ধুলগ্রাম-ফুলতলা গোডাউন খেয়াঘাটে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।