যশোরে ছাত্রাবাস থেকে চট্টগ্রামের যুবকের গলিত মরদেহ...
যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে ইব্রাহিম খলিল রিপন (৩৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (১৭ মে) বিকেল ৫টার দিকে মশিউর রহমান সড়কের কদমতলা মোড়ে অবস্থিত ‘স্বপ্ন বিলাস’ নামের একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খলিল রিপন চট্টগ্রাম জেলার পাহাড়তলী উপজেলার মৌসুমি আবাসিক এলাকার শফিউল্লাহর ছেলে।