ঝিকরগাছায় মাদ্রাসার অফিস সহায়ক পদে নিয়োগে অনিয়মের ...
যশোরের ঝিকরগাছা উপজেলার করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, বৈষম্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চাকরি প্রার্থী ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে দিপু সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।