অভয়নগরে মাতলামির অভিযোগে যুবকের এক মাসের কারাদণ্ড...
যশোরের অভয়নগরে মাদক সেবনের পর মাতলামি করার অভিযোগে শহিদুল শেখ (১৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ জুলাই) দুপুর ৩ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।