কেশবপুরে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ক্রীড়া ও সেলা...
যশোরের কেশবপুরে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে স্বাবলম্বী করার উপকরণ এবং বিভিন্ন যুব ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্যের অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।