‘শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বাংলাদেশ পুনর্গঠনে ব...
পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতে বিশেষ মনোনিবেশ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “সরকার আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।”