তারেক রহমানের আগমন উপলক্ষে শার্শায় প্রস্তুতি জোরদার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬, ১৪:৩৫
স্টাফ রিপোর্টার :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এপ্রিল মাসেই শার্শার উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করতে আসছেন। এই উপলক্ষে খালপাড় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও রাস্তা সংস্কার এবং অনুষ্ঠান আয়োজনের জন্য মাটি ভরাট করে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম এবং স্টেজ তৈরির প্রস্তুতি জোরদার করা হয়েছে ।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০ টায় শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন, উলাশী ওয়াডের মেম্বর বদিউজ্জামান এর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খালপাড়ের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, ২ এপ্রিল উলাশী ইউনিয়নের উলাশী খাল সরেজমিনে পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঐতিহাসিক ভাবে এই খালটি ১৯৭৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধনে খাল পুনঃখননের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, উলাশী খাল দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসার সাথে সাথে এটি নতুনভাবে খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এতে এলাকার কৃষি উৎপাদন, চলাচল সুবিধা এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার খাল খননের কাজের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন স্থানীয় মানুষও অংশগ্রহণ করেছিলেন। খালটি বর্ষাকালে শার্শার পাঁচটি বিলের পানি সহজেই নিষ্কাশনের মাধ্যমে জমি আবাদের আওতায় আনা সম্ভব করেছিল।
আপনার মতামত লিখুন :