যশোরে বসতভিটা থেকে উচ্ছেদ: বৃদ্ধ বাবা-মাকে নিয়ে খো...
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের একটি পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ, হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্য সুজন কুমার শিকদার। সোমবার (২৯ জুন) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন এবং ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানান।