যশোরে ১০ দিনব্যাপী বিসিক মেলা সমাপ্ত...
যশোরে শেষ হলো ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মেলা। মেলায় অংশ নেওয়া ৬০টি স্টলের মধ্যে গুণগত মান ও আকর্ষণের ভিত্তিতে সেরা স্টলগুলোর নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের টাউন হল মাঠে মেলার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।