চৌগাছায় ৩ এতিম খানায় ৬ লক্ষ টাকা প্রদান...
যশোরের চৌগাছা উপজেলার তিনটি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার এতিম শিক্ষার্থীদের জন্য ৬লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার (২৮জুন) বেলা সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে এই অনুদানের চেক বিতরণ করা হয়।