কেশবপুরে ১৩৯০ কৃষক বিনামূল্যে পেল বীজ ও সার...
যশোরের কেশবপুরে ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে মুগ, তিল, পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়।