যশোরে পবিত্র আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত...
যশোরে পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ স্মৃতি স্মরণে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে শোক র্যালি ও ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়। এতে শিয়া সম্প্রদায়ের কয়েকশত অনুসারী অংশ নেন।