সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিতের ঘটনায় আইনজীবী খোকন...
বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে লাঞ্ছিত করার ঘটনায় আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে আইনজীবী সমিতি। রোববার সমিতির নির্বাহী কমিটির সভায় কারণ দর্শানোর নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর।