• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে জুট মিলে আগুন, কোটি টাকার ক্ষতির শঙ্কা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উড়োতলা এলাকায় রোমান জুট মিলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ। 

মিলের ইলেকট্রিক বিভাগের ইনচার্জ সোহেল রানা বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে পাট সংরক্ষণের পেছনের অংশে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন মিলের ভেতরে ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত শ্রমিক ও কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।   


মিলের জেনারেল ম্যানেজার মিরাজুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন নেভানোর পর মনে হয়েছে প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে মনে হয়েছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।’