কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার...
যশোরের কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মালোপাড়ায় এ ঘটনাটি ঘটে। জয়ন্ত বিশ্বাস ওই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে। পুলিশ শিশুটিকে হেফাজতে নিয়েছে।