কলকাতায় নিহত রোটনের মরদেহ দেশে ফিরছে আজ, বেনাপোল ...
কলকাতায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ আজ রোববার দেশে ফিরছে। তাঁর মরদেহ দেশে ফেরাকে কেন্দ্র করে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।