আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে যশোরে ...
‘শিশুদের বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।