যশোরে করিমন চুরির সন্দেহে গণপিটুনি: একজন নিহত, আহত...
যশোর সদর উপজেলায় করিমন (আলমসাধু) চুরির সন্দেহে সংঘবদ্ধ গণপিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান (৪৬) নামের আরও এক ব্যক্তি আহত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জীবন বাঁচাতে গিয়ে পাশের বাওড়ের পানিতে ঝাঁপ দিয়ে আল আমিন (৪০) নামের আরও একজন নিখোঁজ রয়েছেন।