কেশবপুরে পশুর হাটে গাড়ি পার্কিংয়ে বাধা দেওয়ায় বিএন...
যশোরের কেশবপুরে কোরবানির পশুর হাটে ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌর এলাকার আলতাপোল ছাগলের হাটে এই ঘটনা ঘটে। হামলায় ওবায়দুল হক (৫৪) নামের ওই বিএনপি নেতা গুরুতর আহত হয়ে বর্তমানে কেশবপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ওবায়দুল হক ৪ নম্বর আলতাপোল ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আব্দুল গনি বিশ্বাসের ছেলে এবং ওই হাটের ইজারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করছিলেন।