প্রেসক্লাব যশোরে দ্বিতীয় দফায় ১০ জনের সদস্যপদ অনুম...
প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানের দ্বিতীয় দফার সভায় আরও ১০ জন সাংবাদিককে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রথম দফার সভায় সুপারিশপ্রাপ্ত ২৮ জনের মধ্য থেকে আপত্তি ওঠায় দুজনের সদস্যপদ দেওয়ার সুপারিশ বাতিল করা হয়েছে।