‘সম্মিলিত প্রচেষ্টায় সমাজ পরিবর্তন সম্ভব’—মোবারক ক...
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রামনগর ইউনিয়নের মোবারক কাঠি গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে গ্রামের ৫০টি পরিবারের মাঝে রোজা ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।