যশোরে পৈতৃক ভিটা থেকে পরিবারকে উচ্ছেদের অভিযোগ, নি...
যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁদপাড়া গ্রামে একটি পরিবারকে পৈতৃক ভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টার মারাত্মক অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও মারধরের শিকার হয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।