এক মাসের মধ্যে দখলমুক্ত হবে বীর নারায়ণপুরের সরকার...
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আগামী এক মাসের মধ্যে রাস্তা পরিমাপ করে দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দান আমিন। তাঁর এ আশ্বাসে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় বুক বাঁধছেন বীর নারায়ণপুর ও শর্শনাদাহ, লেবুতলা গ্রামের বাসিন্দারা।