অভয়নগরে পানিবন্দি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ...
যশোরের অভয়নগরে পানিবন্দি দুই শতাধিক অসুস্থ মানুষকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শনিবার (১১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া বুড়োর দোকান এলাকায় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।