চৌগাছার ফেনসিডি, ইউন্সেরেক্স ও এসকুফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০২
স্টাফ রিপোর্টার,যশোর:
যশোরের ৪৯ বিজিবি চৌগাছার সিমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডি, ইউন্সেরেক্স ও এসকুফ সিরাপ উদ্ধার করেছে। শনিবার শাহাজাদপুর সিমান্ত থেকে উদ্ধার হয়। যার দাম ১ লাখ ২৮ হাজার ৮শ’টাকা।
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিজিবি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় একটি অভিযানিক দল শাহাজাদপুর বিওপি সিমান্ত এলাকায় অভিযান পরিচানা করে মালিক বিহীন এসব দ্রব্য উদ্ধার করেছে। এ ধরনের অভিযান সিমান্ত এলাকায় অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :