চৌগাছায় প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের সাড়ে ১৩ হাজার কে...
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩, ৫৫০ কেজি সার জব্দ করা হয়। যা সরকারি নায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে টাকা রাজস্ব কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন আদালত। এছাড়া আদালত অবৈধভাবে এই সার মজুদ করার অপরাধে খাইরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।