পুলেরহাটে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা...
যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে শিশু খাদ্য পণ্য ডিলার তানসীপ ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ধ্বংস করা হয় লেভেল বিহীন ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য । সোমবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সেলিমুজ্জামা।