যশোর হাসপাতালে চেইন চুরির চেষ্টার দায়ে নারীর ১৫ মা...
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির চেষ্টার দায়ে শাহানা বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একদিনের বিচারিক আদালত। একই সাথে তাকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।