ফায়ার লাইসেন্স না থাকায় যশোরে ‘কাচ্চি ভাই’কে ৫০ ...
ফায়ার লাইসেন্স গ্রহণ না করায় যশোরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান ‘কাচ্চি ভাই’-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।