যশোরে পেট্রোল পাম্পের আড়ালে নকল মবিলের কারখানা, র...
যশোর-মাগুরা মহাসড়কের পাশে নামীদামি ব্র্যান্ডের বোতলে ভর্তি নকল মবিল প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিভিন্ন সুপরিচিত ও বিদেশী ব্র্যান্ডের নামে বাজারজাতের জন্য প্রস্তুত রাখা বিপুল পরিমাণ নকল মবিল, খালি বোতল, জেল এবং রাসায়নিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।