শারদ সম্মাননা ও উদ্বোধনী অনুষ্ঠিত...
শারদীয় দুর্গোৎসবের প্রারম্ভে ষষ্ঠীর দিনে রায়বাড়ি দুর্গামন্দিরের উদ্যোগে এক বর্ণাঢ্য উদ্বোধনী সম্মেলন ও শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার শহরের গয়ারাম সড়ক, বেজপাড়াস্থ রায়বাড়ি দুর্গামন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।